ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঈদ অনুষ্ঠানে গোলাগুলি,আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।গতকাল বুধবার (১০ এপ্রিল) বিকেলে পেনসিলভানিয়া


অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছেই ঈদ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।নিউ ইয়র্ক টাইম ও ইউএসএ টুডের প্রতিবেদনে জানায়, গোলাগুলির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানিয়েছেন, ওই পার্কে প্রায় এক হাজার মানুষ ঈদ উদযাপন করছিলো। এ সময় দুইটি গ্রুপের লোকজন গুলি বিনিময় করে। প্রায় ৩০টি গুলি চালানো হয়।


পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার কেভিন বেথেল জানায়, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑